প্রেমের ফাঁদে ফেলে রাজধানীতে তরুণীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৬, ২০:০৫আপডেট : ২৩ মে ২০১৬, ২০:১৪

ধর্ষণ প্রেমের ফাঁদে ফেলে রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই তরুণী সাংবাদিকদের জানান, তাদের বাড়ি কেরাণীগঞ্জে। সেখানকার একটি স্কুল থেকে এবার সে এসএসসি পাস করেছে। ফেসবুকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া তানিম নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় ও প্রেম হয়। রবিবার তানিমের ডাকে সে ডাকায় আসে। বিকালে টিএসসি এলাকায় আড্ডা দেওয়ার পর পল্টনের একটি আবাসিক হোটেলে ওঠে তারা। রাতে তানিম তাকে তিন দফায় ধর্ষণ করে। সোমবার বেলা ১১টার দিকে তানিম হোটেল থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি। পরে সেখান থেকে তিনি কেরাণীগঞ্জের বাড়ি গিয়ে বিষয়টি স্বজনদের জানান। পরে তার বাবা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, বিষয়টি তারা স্থানীয় থানা পুলিশকে অবহিত করেছেন। আগামীকাল মঙ্গলবার তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তরের পর তার শারীরিক পরীক্ষা করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জেইউ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম