ব্যারিস্টার রফিক -এর সাত মামলায় জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৪:৩৫আপডেট : ৩১ মে ২০১৬, ১৪:৪১

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নাশকতার অভিযোগে রাজধানীর চার থানায় দায়ের করা সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। গত রবিবার এ সকল মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন তিনি।
তার আইনজীবী রাগিব রউফ বলেন, ‘রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মোট ২৮টি মামলা আছে। তার মধ্যে ২২ মামলায় তিনি জামিন পেলেন। বাকি ছয় মামলায় জামিন পেলে তিনি কারাগার থেকে বের হতে পারবেন।
উল্লেখ্য, গত ১৬ মে বিচারিক আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন বিএনপির এ সিনিয়র নেতা। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজধানীর মতিঝিল, মিরপুর, পল্লবী ও পল্টন থানায় এ সকল মামলা দায়ের করে পুলিশ।

আরও পড়ুন: 

জঙ্গি অর্থায়নের কথা স্বীকার, সিঙ্গাপুরে দোষী সাব্যস্ত ৪ বাংলাদেশি

/ইউআই / এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম