ঢাকা আইনজীবী সমিতির কার্যালয় থেকে সাংবাদিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ২২:৫৪আপডেট : ১২ জুলাই ২০১৬, ২২:৫৪

গ্রেফতার চাঁদাবাজি, হুমকি এবং তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় একটি জাতীয় দৈনিকের সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য আবু ব্ক্কর সিদ্দিকী টিপু আসাদুজ্জামানের বিরুদ্ধে এ অভিযোগে একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, আসাদুজ্জামান দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার ও শিক্ষানবিশী আইনজীবী।
মামলার অভিযোগে বলা হয়,ঢাকা আইনজীবী সমিতির টাউট-দালাল উচ্ছেদ কমিটির সদস্যরা মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজের একটি আদালতে মামলার কাগজপত্র দেখা অবস্থায় সাংবাদিক আসাদুজ্জামানকে হাতেনাতে আটক করেন। তখন পরিচয় জানতে চাইলে আসাদুজ্জামান নিজেকে শিক্ষানবিশী আইনজীবী হিসেবে পরিচয় দেন। শিক্ষানবিশী আইনজীবীর মামলার কাগজপত্র দেখার অনুমতি নেই জানিয়ে তাকে আইনজীবী সমিতি ভবনে আটকে রাখা হয়।
এ সময় ঢাকা কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন ও ঢাকা আইনজীবী সমিতি বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু আইনজীবী সমিতির কার্যকরী সদস্য আবু ব্ক্কর সিদ্দিকী মামলা দিয়ে তাকে পুলিশের কাছে তুলে দেন।
সিনিয়র আইনজীবী মো.আমিনুল গণি টিটো বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, আসাদুজ্জামান বাংলাদেশ বার কাউন্সিলের ইনিটিমিশন ফরম স্বাক্ষরিত একজন আইনজীবী।

এসআইটি/এমও/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি