মোবাইল ব্যাংকিয়ে আরও সাবধান হতে ডিএমপির অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ০২:১২আপডেট : ১০ আগস্ট ২০১৬, ০২:১৪

 

মোবাইল ব্যাংকিং দ্রুত সারাদেশে মোবাইল ব্যাংকিং জনপ্রিয়তা লাভ করায়, প্রতারণাও বেড়েছে জ্যামিতিক হারে। প্রতারণার হাত থেকে বাঁচতে মানুষকে সচেতন ও সতর্কতার সঙ্গে লেনদেন করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান রিয়েল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানান।
হাফিজুর রহমান এই প্রতারণার ধরন ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন। যা অনুসরণ করলে যে কেউ মোবাইল ব্যাংকিয়ের প্রতারণার শিকার হবেন না। তিনি একটি ঘটনা তুলে ধরে তার লেখাটি শুরু করেছেন। ঘটনাটি হুবাহু পাঠকের জন্য তুলে ধরা হলো—‘আশিক কাজ করতেন আশুলিয়ার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে। গরিব বাবা-মার একমাত্র সন্তান তিনি। প্রতিমাসে তাই বাবা-মাকে বেতনের অর্ধেকটাই পাঠান তিনি। গত রবিবার ও পাঁচ হাজার টাকা পাঠায়েছিলেন তিনি। কিন্তু টাকাটা প্লাসে মাইনাসে পুরোটাই মাইনাস হয়ে গেছে। কিভাবে হলো এটা? জানতে চাইলে আশিক বলেন, আমি টাকাটা পাঠানোর একটু পরেই আমার বাবার ফোনে এক ব্যক্তি ফোন করে বলেন, উনি একজন বিকাশ দোকানন্দার। তার দোকান থেকে একটু আগে ভুল করে তার নম্বরে ৫০০০/- টাকা চলে গেছে। বাবা বললেন দাঁড়ান আমি দেখে জানাচ্ছি। ওই লোক টাকাটা ফেরৎ পাঠানোর জন্য কান্না জড়িত কণ্ঠে খুব অনুরোধ করেন। বাবা ফোন রাখার সঙ্গেসঙ্গে আর একটি মেসেজ যায় বাবার  মোবাইলে। বাবা ব্যালেন্স চেক না করেই মার কাছে থাকা ৫০০০/- পুনরায় বিকাশ করে দেন ওই মোবাইল নম্বরে।

কিভাবে চলে এই প্রতারণা?  প্রতারক মিজানের ভাষ্য:

সম্প্রতি বিকাশের মাধ্যমে প্রতারণার কারণে একটি চক্রকে আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে সে চক্রেরই একজন মিজানুর রহমান তাদের প্রতারণার কৌশল ও কাজের ধরন নিয়ে দিয়েছেন বেশ কিছু তথ্য। গল্পটি প্রতারক মিজানুরের মুখেই শোনা যাক। উল্লেখ্য মিজানের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী জেলার ডুমাইল গ্রামে।

আমাদের একজন লিডার আছে। তার নাম খায়ের চৌধুরী। তার অধীনেই কাজ করি আমরা। আমাদের দলের সদস্য সংখ্যা ২০-২৫ জন। যারা সব সময় যেসব দোকানে থেকে বিকাশ হয় সেসব দোকানের আশপাশে ঘোরাফেরা করি। কোনও ব্যক্তি বিকাশ করতে এলে কৌশলে যে নম্বরে বিকাশ করা হচ্ছে, সে নম্বরটি জেনে সঙ্গে সঙ্গে লিডার খায়েরকে ফোনে ওই নম্বরটি জানিয়ে দেই। তিনি প্রথমে ওই নম্বরে ফোন করে কাতর স্বরে বলেন, ভাই একটু আগে আপনার ফোনে ভুলে আট হাজার টাকা চলে গেছে। একটু দয়া করে ব্যালেন্স চেক করুন। একটু পরেই আবার ঐ ব্যক্তিকে ফোন করে বলা হয়, ব্যালেন্স চেক করেছেন। তিনি তখন বলেন, না আমার ফোনে তো পাঁচ হাজার টাকাই এসেছে। ভুল করে কোনও টাকা তো আসেনি’।  ব্যস কেল্লাফতে। আমাদের আসলে এতটুকুই জানা দরকার। অ্যামাউন্ট জানার সঙ্গেসঙ্গে ওই নম্বরে ভূয়া ফরওয়ার্ডকৃত আট হাজার টাকার একটি এসএমএস চলে যাবে। পরে আবার তাকে লিডার ফোন দিয়ে বলবে, ভাই দয়া করে এখন একটু ব্যালেন্স চেক করুন। পরে দ্বিতীয় বারের মেসেজ দেখে ওই টার্গেটকৃত ব্যক্তি ব্যালেন্স চেক না করেই  বলেন, হ্যাঁ তিন হাজার টাকা বেশি এসেছে। তখন অনেক আকুতি মিনতি করে ঐ ব্যক্তিকে বলা হয়, ভাই আমি একজন গরিব বিকাশ দোকানদার। দয়া করে টাকাটা ফেরৎ দিন। না হলে আমার অনেক ক্ষতি হবে। তখন টার্গেটকৃত ব্যক্তি ব্যালেন্স চেক না করেই সঙ্গেসঙ্গে কথিত তিন হাজার টাকা পুনরায় প্রতারকের মোবাইলে বিকাশ করে দেন। এভাবেই চলে প্রতারণা।

বিকাশে টাকা পাঠানোর সময় যেসব বিষয় লক্ষণীয় :

১। অবশ্যই ভালো ও বিশ্বস্ত বিকাশ এজেন্ট থেকে টাকা পাঠান।

২। টাকা পাঠানোর সময় লক্ষ্য রাখুন পাশের কেউ আপনাকে অনুসরণ করছে কিনা। এক্ষেত্রে একটু সাবধান হোন।

৩।  আপনার প্রেরিত টাকার অংক সঙ্গেসঙ্গে বা টাকা পাঠানোর আগে প্রাপককে জানিয়ে দিন।

৪। দ্বিতীয়বার কোনও মেসেজ আসলে সেটি যাচাই করুন এবং ব্যালেন্স চেক করুন।

৫। কোনও ব্যক্তি বিকাশের টাকা ভাঙাতে আসলে সে ব্যক্তির পরিচয় নিশ্চিত হোন প্রয়োজনে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রেখে দিন।

৬। প্রতিটি লেনদেনের পর বিকাশ থেকে প্রেরিত মেসেজের মাধ্যমে পাওয়া ব্যালেন্স ইনফরমেশন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্সের মিল আছে কিনা—তা যাচাই করে নিন।

৭।  লটারি জেতা, পুরস্কার বা প্রতিযোগিতা এই ধরনের কোনও মেসেজ বা ফোন কলে সাড়া দেবেন না। এ ধরনের কোনও মেসেজ আসলে তৎক্ষণিক সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠানের হেল্প সেন্টারে যোগাযোগ করে এ তথ্য জানিয়ে দিন।

৮। খেয়াল রাখতে হবে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে মেসেজের ওপরে অবশ্যই bkash লেখা থাকবে। কিন্তু ফরোয়ার্ডকৃত মেসেজে কখনোই bkash লেখা থাকে না।

মোবাইল ব্যাংকিং-এ প্রতারিত হলে কী করবেন

মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে কেউ প্রতারিত হয়ে থাকলে প্রতারণাকারী ব্যক্তির বিরুদ্ধে সরাসরি  থানায় অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়া সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের চালু হওয়া Hello CT অ্যাপস এ গিয়ে সাইবার ক্রাইম অথবা আন্তঃদেশীয় অপরাধ/জালিয়াতি অপশনে ঢুকে আপনার অভিযোগটি সরাসরি লিখে পাঠিয়ে দিন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেবে। মনে রাখতে হবে, মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে আপনার একটুখানি সচেতনতাই যথেষ্ট।

 

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম