ইংল্যান্ড দলকে বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৬:১০আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৬:৪৪

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ইংল্যান্ড ক্রিকেট দলকে বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমাদের যে সমঝোতা হয়েছিল, সে অনুযায়ী তাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট টিম বা ইংল্যাণ্ড টিমের মাঠে আসা-যাওয়ার সময় ভিভিআইপিদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, সেভাবে নিরাপত্তা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দর্শনার্থীরা ১, ৩, ৪ এবং ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তাদের আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া বিসিবি ও পুলিশ তাদের  তল্লাশি করতে পারবে। ’

ডিএমপি কমিশনার বলেন, ‘কোনও প্রকার দাহ্য পদার্থ ও ছুরি নিয়ে মাঠে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। খেলার আগের দিন সন্ধ্যা থেকে স্টেডিয়ামের সব দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের লিখিত দিতে হবে যে, তাদের দোকানে কোনও বিস্ফোরক দ্রব্য নেই।’

তিনি আরও বলেন, ‘জাল টিকিট ও বিনা টিকিটে প্রবেশ করতে দেওয়া হবে না। যাদের কাছে মেশিন রিডেবল টিকিট থাকবে, তারাই মাঠে প্রবেশ করতে পারবে। নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের ভেতরে সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া গোয়েন্দা সংস্থা, সিপি, ডিবি, পুলিশ এবং বিসিবির নিরাপত্তাকর্মীরা এক সঙ্গে দায়িত্ব পালন করবেন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্টিকার ব্যতীত কোনও গাড়ি স্টেডিয়ামের ভেতর প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।

/এআরআর/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি