রাজধানীতে সাংবাদিকের বাসায় ডাকাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ২৩:৩৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২৩:৫৪

ডাকাতি দৈনিক কালেরকণ্ঠের সিনিয়র সাংবাদিক মো. আশরাফুল হকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রাজধানীর কলাবাগান লেক সার্কাস ডলফিন গলির বাসায় এ ডাকাতি হয়। এ বিষয়ে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আশরাফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, ‘বুধবার দুপুরে আমার স্ত্রী ছেলেকে কোচিং থেকে আনতে বাসা থেকে বের হন। বাসার গেটে তালা দিয়ে গেলেও ফিরে এসে দেখেন দরজা খোলা। পরে বাসার ভেতরে গিয়ে দেখতে পান সবকিছু তছনছ অবস্থায় পড়ে আছে।’

তিনি আরও বলেন, ‘ডাকাতরা ১টি ল্যাপটপ, ২টি ক্যামেরা, ২টি স্বর্ণের নেকলেস, ১টি হাতের বালা, ৩টি চেইন, ৪টি আংটি, নগদ ৯৫ হাজার টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় কলাবাগান থানায় বুধবারই অভিযোগ দায়ের করা হয়েছে।’

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি