ওমরাহ ও হজ পালনে সৌদি আরবভিত্তিক ‘কাসওয়া’র নানা উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ২১:২০আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২১:২০

হজ ওমরাহ ও হজ পালনে সহায়তা প্রদানকারী সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান ‘কাসওয়া’ বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করেছে। এক্ষেত্রে তারা সহায়তা নেবে বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির।

সোমবার রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় কাসওয়া কনফারেন্স ফর ওমরাহ-১৪৩৮’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন কাসওয়া’র চেয়ারম্যান মাহমুদ আসাদ হাশেম।

কাসওয়া জানায়, তারা বর্তমানে ৪৮টি দেশে একযোগে হজ ও ওমরাহ পালনে হজযাত্রীদের সহায়তা দেয়। এর মধ্যে নতুন বাজার সৃষ্টি হয়েছে আটটি দেশে। বিশ্বে কাসওয়া’র এজেন্ট আছে ১৭৪টি। এর পরিধি আরও বাড়ানো হবে। কাসওয়া কর্তৃপক্ষের ভাষ্য, হজের সময় হাজিদের থাকা খাওয়াসহ প্রয়োজনীয় বিষয়গুলো তারা সর্বোচ্চ গুরুত্ব দেন। কেউ থ্রি স্টার বা ফাইভ স্টার হোটেলে থাকতে চাইলেও ব্যবস্থা করে দেওয়া হয়।

কাসওয়া’র বাংলাদেশের উপদেষ্টা রিয়াজ মাহমুদ জানান, গত বছরে ভালোভাবে ওমরাহ কার্যক্রম সম্পাদন করায় বাংলাদেশের ১৩টি এজেন্সিকে সন্মাননা সনদ দেওয়া হয়।

/এনএল/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম