সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল, নির্বাহী পরিচালক কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৮

মাজহারুল ইসলাম ও কামরুল হাসান শায়ক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম এবং কামরুল হাসান শায়ক নির্বাহী পরিচালক পদে পুনর্নিবাচিত হয়েছেন। মাজহারুল ইসলাম পূর্ববর্তী কমিটির সহ-সভাপতি ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী। কামরুল হাসান শায়ক পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উপ-সচিব মো. জাকির হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর সমিতির কার্যনির্বাহী কমিটি ২০১৭ গঠিত হয়। এর আগে ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত পরিচালকসহ মোট ১৮জন পরিচালকের মধ্য থেকে নতুন কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মেছবাহউদ্দীন আহমদ, সহ-সভাপতি মনিরুল হক, নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক, যুগ্ম-নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বাহার, পরিচালক (অর্থ) মোস্তফা সেলিম।
আগামী ২৮ ডিসেম্বর অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। উল্লেখ্য, বিগত তিন বছর ধরে সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন ওসমান গনি।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম