আশুলিয়ার সেই লাইটার কারখানার চেয়ারম্যানের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ২০:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২০:৩৯

কালার ম্যাক্স বিডির চেয়ারম্যান মাহমুদ-ই-আলম ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানা কালার ম্যাক্স বিডির চেয়ারম্যান মাহমুদ-ই-আলম (৬০) মারা গেছেন। মঙ্গলবার রাতে হার্ট অ্যাটাক হলে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার রাতে নিহতের স্ত্রী নুসরাত জাহান আলো বাংলা ট্রিবিউনকে মোবাইলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার রাতে কারখানার এক  শ্রমিকের মৃত্যুর সংবাদ শোনার একঘণ্টার মধ্যে তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান।’

তিনি আরও জানান, ‘সন্তানরা আমেরিকা থেকে দেশে ফিরলে লাশ দাফন করা হবে।  মাহমুদ-ই-আলমের লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ নভেম্বর আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের ওই গ্যাস লাইটার প্রস্তুতকারী কারখানায় আগুন লাগে। এতে নারী ও শিশুসহ ২৬ জন দগ্ধ হন। এদের মধ্যে  ৫ জন শ্রমিক মারা গেছেন। চার জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এখনও চিকিৎসাধীন।

অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে মারা গেছেন নেহেরা খাতুন (৩৮),সকিনা বেগম (২৫), আঁখি আখতার (১৪), রোকসানা আক্তার রকি এবং মাহমুদা।

এ বিষয়ে কালার ম্যাক্স (বিডি) লিমিটেড কারখানার তিন মালিকসহ চার জনের বিরুদ্ধে শ্রম আদালতে একটি মামলা দায়ের করেছে শ্রম অধিদফতর।

/এআইবি/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম