‘রাষ্ট্রপতি দলের চিন্তা বাদ দিয়ে জনগণের কথা ভাববেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ১৯:০৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৯:১১

পেশাজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজের দলের চিন্তা বাদ দিয়ে জনগণের কথা ভেবে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আওয়ামী লীগকে এ কথা বোঝাতে সক্ষম হবেন বলে আমরা আশা করি।’
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মইনউদ্দিন-ফখরুদ্দিনের অসাংবিধানিক ক্ষমতা দখলের প্রতিবাদে-প্রতিবাদ সমাবেশ' শীর্ষক এক সভায় নজরুল ইসলাম এমন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন,‘বিএনপি চেয়ারপারসনের আহ্বানে সাড়া দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সব দলের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ (বুধবার) সর্বশেষ আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন তিনি।  আমরা আশা করি,তিনি নিজের দলের কথা চিন্তা না করে জনগণকে প্রাধান্য দেবেন। কারণ জনগণ চায় নিরপেক্ষ নির্বাচন।’

নজরুল ইসলাম আরও  বলেন,‘ইতিহাস স্পষ্ট করে বলে দেয় আজ  যারা ক্ষমতায় আসীন, তারা সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে।’

ওয়ান ইলেভেনে ফখরুদ্দিন-মইনুদ্দিনকে কারা কাজে লাগিয়েছে, এই দলই তাদেরকে আন্দোলনের ফসল করেছে। ফখরুদ্দিন-মইনুদ্দিনের ক্ষমাতো হবেই না , বরং এই দলকেও মাফ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন,‘যে লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, যেজন্য আমরা নব্বইয়ে গণঅভ্যুত্থান করেছি, সেই লক্ষ্যকেই ব্যর্থ করে দেওয়া হয়েছে।’ ক্ষমতার লোভে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন তিনি। 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব  রুহুল কবীর রিজভী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  ড. মুস্তাহিদুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কৃষিবিদ চৌধুরী আবদুল্লাহ  আল ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নুরুল ইসলাম প্রমুখ।

আরএআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি