শাহবাগে সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ১৫:০৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৫:০৩

ক্যামেরাপারসন আব্দুল আলীমকে মারধর করছে পুলিশ শাহবাগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। মঙ্গলবার ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

এ বিষয়ে মারুফ হোসের সরদার বলেন, ‘সাংবাদিক মারপিটের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি বড়। তাই সব দেখতে সময় লাগবে। আমি দেখে জানাবো।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে হরতালপালনকারী দুইজনকে আটক করে পুলিশ। ওই ফুটেজ নেওয়ার সময় এটিএন নিউজের দুই সাংবাদিককে মারধর করে পুলিশের ১৫-২০ জন সদস্য। এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাসপেন্ড করা হয়। এছাড়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানায় এটিএন নিউজের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপক মোশাররফ আলম সিদ্দিকী একটি অভিযোগ দায়ের করেন।

/এআরআর/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের