অসুস্থ নেতাকে নিয়ে ঢাকা মেডিক্যালে বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৫

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য হাফিজুর রহমান ভূঁইয়াকে (৮০) নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে অসুস্থ এ নেতাকে হাসপাতালে ভর্তি করেন তিনি।
ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর আরেক সদস্য আনিসুর রহমান মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৮ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন পার্টির প্রবীণ নেতা হাফিজুর রহমান। চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। তার মস্তিষ্ক বিকল হয়ে যাওয়ার পর তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। পার্টির সভাপতি মেনন নিজেই বিমানবন্দর থেকেই অসুস্থ নেতাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওয়ার্কার্স পার্টির অসুস্থ নেতাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট-২ এ (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার বেড নম্বর-১৬।

/পিএইচসি/এআইবি/এমও/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম