বিমানের ৭৩ যাত্রীকে আটকে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩ জন যাত্রীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ ও এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপিবিএন)। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার আগেই মানবপাচার সন্দেহে তাদের ফ্লাইটে উঠতে না দিয়ে আটকে দেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশের পরিদর্শক  মো. আতাউর রহমান।

ইমিগ্রেশন পুলিশের সিনিয়র এএসপি মো. আব্দুল আল মামুন বলেন, ‘সন্দেহ হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩ জন যাত্রীকে ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। এই ৭৩ জনের সঙ্গে রিটার্ন টিকিট থাকলেও কোনও ভিসা ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা কেনিয়া যাচ্ছিল। দুবাই থেকে অন্য ফ্লাইটে কেনিয়া যাবে। আফ্রিকার দেশগুলোতে মানবপাচর বেশি হয়, এ সন্দেহ থেকে অনুসন্ধান করে ৭৩ জনকে খুঁজে পাওয়া যায়। তাদের সেই ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। পাচারকারীর তথ্য  পাওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিমান জানিয়েছে, রিটার্ন টিকিট সঙ্গে থাকায় তাদের বোর্ডিং পাস দেওয়া হয়েছে।’

এয়ারপোর্ট আর্মড পুলিশের পরিদর্শক  মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ৭৩ যাত্রী বোর্ডিং সম্পন্ন করেন। কিন্তু অনুসন্ধান করে দেখা যায়, তারা দুবাই হয়ে কেনিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। এই ৭৩ জন দুবাই হয়ে অন্য এয়ারলাইন্সের মাধ্যমে কেনিয়া পৌঁছাতে দুদিনের বেশি সময় লাগার কথা। কিন্তু তাদের রিটার্ন টিকিটে ফেরার তারিখ ১০ দিনের মতো।এত অল্প দিনের জন্য সেদেশে যাওয়ার বিষয়েও সন্দেহ হলে তাদের অফলোড করা হয়।’

/সিএ/এপিএইচ/

আরও পড়ুন: 
সরকারি অব্যবস্থাপনায় বেসরকারি হজযাত্রী নিবন্ধনে বিলম্ব



সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি