বইমেলা থেকে আটক ১১ জনকে দু’দিন পর ছাড়লো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৯ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৪

বইমেলা থেকে আটক ১১ জনকে  দু’দিন পর ছাড়লো পুলিশ অমর একুশে বইমেলা থেকে আটক করা তরুণ লেখক যাইফ মাসরুরসহ ১১ জন মাদ্রাসা শিক্ষার্থীকে দু’দিন পর ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ওই ১১ জনকে বইমেলা থেকে আটক করা হয়েছিল। যাইফ মাসরুরের বাবা মুফতি আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গন থেকে মাদ্রাসার শিক্ষার্থী যাইফ মাসরুর, আবু বকর সিদ্দিক জাবের, জুবায়ের মহিউদ্দিন, সুলতান আবদুর রহমান, আবদুল্লাহ জুলকারনাইন, ইফতেখার জামিল, মাহমুদ ও আশরাফ মাহদীসহ ১১ জনকে আটক করে পুলিশ। তাদের মিন্টো রোডে ডিবি পুলিশ কার্যালয়ে রাখা হয়। আটক ১১ জনের মধ্যে যাইফ মাসরুর একজন কিশোর গল্পকার। তার গল্পগ্রন্থ ‘কুকুর কাহিনি’ এবারর বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে সালাউদ্দিন বইঘর। প্রচ্ছদ করেছেন হিমেল হক।
মাসরুরের বাবা মুফতি আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে তিনটার সময় ডিবি পুলিশ তাদের সবাইকে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বইমেলা বের হওয়ার সময় তাদের আটক করা হয়েছিল।’
মুফতি আব্দুস সালাম ছাড়াও আশরাফ মাহদীর বাবা মাওলানা জসিম উদ্দিনও তার ছেলের মুক্তির তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
/এসটিএস/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিন্ধু প্রদেশের জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ধু প্রদেশের জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী 
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী 
ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, পাবেন এসএসএফ’র নিরাপত্তা  
ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, পাবেন এসএসএফ’র নিরাপত্তা  
পাহাড়ি ঝিরিতে যুবদল নেতার মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পাহাড়ি ঝিরিতে যুবদল নেতার মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে