সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৫

আদালত বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা, পদোন্নতি ও বদলিসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ।

এর আগে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ।  আদালত রিট শুনানি শেষে তিনি ৯৫ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মেও রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৩ নভেম্বর সংবিধানের ৯৫ ও ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আবেদনে বলা হয়, সংবিধানের ৯৫(১), ৯৫(২) (খ) এবং ১১৬ অনুচ্ছেদ সংবিধানের ২২ ও ১০৯ অনুচ্ছেদ এবং বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার  দেওয়া রায়ের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তনের আবেদন জানানো হয়েছে রিটে।

/ইউআই/এমএনএইচ/আপ-বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের