১২৪ কেজি স্বর্ণ উদ্ধার মামলায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ১৬:৪৪আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৭:০৩

স্বর্ণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আট কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (৬ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলাইন মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মিরাস উদ্দিন।
বিমানের আট কর্মকর্তা হলেন- জুনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল হাসান, সুইপিং সুপারভাইজার আবু জাফর, সিনিয়র ইন্সপেকশন অফিসার মো.  শাহজাহান সিরাজ, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদ ও রায়হান আলী এবং সহকারী এয়ারক্র্যাফট মেকানিক আনিসউদ্দিন ভূঁইয়া, এয়ারক্র্যাফট মেকানিক মুজিবুর রহমান ও মাসুদুর রহমান।
বাকি ১০ জনের মধ্যে ৯ অভিযুক্ত হলেন- মিলন সিকদার, আব্দুল বারেক তালুকদার, সালেহ উদ্দিন, সালেহ আহমেদ খান, মানিক মিয়া, সুব্রত কুমার, এসএম নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও জসিম উদ্দিন। এরা সবাই ব্যবসায়ী।
অপর আসামি হলেন নেপালের নাগরিক গৌরাঙ্গ রোসান। এই ১৮ জনের মধ্যে ১৩ জন জামিনে রয়েছেন এবং নেপালিসহ পাঁচ জন পলাতক। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৪২ জনকে সাক্ষী করা হয়।

প্রসঙ্গত,২০১৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ বিমানের একটি কার্গো হোল্ড থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করে কাস্টমস ও বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় পরের বছরের ৫ ডিসেম্বর বিমানবন্দর থানায় মামলা করা হয়। এরপর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

/এসআইটি/এমএ/ এপিএইচ/

আরও পড়ুন: ভবন নির্মাণে উত্তরায় জমি পাচ্ছে বিজিএমইএ

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের