দু’জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ২০:২৯আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:৩২

দুদক ‘মাতৃ ও শিশু মৃত্যুরোধে জরুরি প্রসূতি সেবা ও স্বাস্থ্য উন্নয়ন’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ‘ক্যাম্পেইন’ না করে টাকা আত্মসাতের অভিযোগে দু’জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ এ অনুমোদন দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন-স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন ডিরেক্টর আনোয়ারুল ইসলাম খান ও গণ-উন্নয়ন সংস্থার এক্সিকিউটিভ আব্দুল ছাত্তার ভূঁইয়া। তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ২ জানুয়ারি বনানী থানায় মামলা দায়ের করা হয়।
এ দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পরস্পর যোগসাজশে কোনও ক্যাম্পেইন বা সভা না করে চার কিস্তিতে ২৪ লাখ ৮১ হাজার ৩৩ টাকা আত্মসাৎ করেছেন। এক্ষেত্রে তারা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে ঠিকাদারকে দিয়েছেন দেখানো হলেও মূলত সেই টাকা নিজেদের কাছে রেখে দেন।
তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ অর্থ আত্মসাতে আনোয়ারুল ইসলাম খান ও আব্দুল ছাত্তার ভূঁইয়ার জড়িত থাকার প্রমাণ পেয়ে চার্জশিট অনুমোদন দিয়েছেন।
/আরজে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের