২০৪০ সালে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছাড়াবে কোটির ঘর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ২১:২৭আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২১:২৭

২০৪০ সালে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছাড়াবে কোটির ঘর বিশ্বে প্রতি ৬ সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭১ লাখ। আশঙ্কার কথা হলো, ২০৪০ সাল নাগাদ এ সংখ্যা ছাড়িয়ে যাবে ১ কোটি ৩৬ লাখের ঘর।
সোমবার (১৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বারডেম মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্তর্গত ‘চেজিং ডায়াবেটিস ইন চিল্ড্রেন (সিডিআইসি)’ ও নভো নরডিস্ক।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. এ কে আজাদ খান আরও জানান, বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের মধ্যে শতকরা তিন জন টাইপ-১ ডায়াবেটিস রোগী বা জন্মগতভাবে ডায়াবেটিসে আক্রান্ত। অনেক বাবা-মা বিষয়টি মেনে নিতে পারেন না। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের বেশিরভাগই আর্থিকভাবে অপেক্ষাকৃত অসচ্ছল ও গ্রামীণ সমাজের বাসিন্দা।
কিন্তু টাইপ-১ ডায়াবেটিসের জন্য বাবা-মা দায়ী নন। জেনেটিক ও পরিবেশগত কারণে জন্মগতভাবে শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত হয়। সঠিকভাবে চিকিৎসা নিলে টাইপ-১ ডায়াবেটিস রোগীরাও সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তবে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে অপেক্ষাকৃত ধনী ও শহরের শিশুর সংখ্যাই বেশি বলেই জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সায়েফ উদ্দিন, নভো নরডিস্কের করপোরেট ভাইস প্রেসিডেন্ট পিটার উলভস্কজোল্ড, ব্যবস্থাপনা পরিচালক আনন্দ শেঠি, হেড অব মার্কেটিং ডা. মোহাম্মদ সাইফুলও বক্তব্য রাখেন।
/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম