তরুণীকে ধর্ষণের পর লাশ ২৬ টুকরা: আসামি বাচ্চুর মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ১২:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৩:০৭

আইন-আদালত রাজধানীর হাতিরপুলে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ ২৬ টুকরা করার ঘটনায় আসামি সাইদুজ্জামান বাচ্চুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার ঢাকার ৩ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন।

মামলার একমাত্র আসামি সাইদুজ্জামান বাচ্চু জামিনের পর থেকে পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১ জুন রাতে হাতিরপুলের নাহার প্লাজার ১৩ তলায় ১৩০৮ নম্বর রুমে সোনালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অফিসে এক তরুনীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে আসামি সাইদুজ্জামান বাচ্চু। এরপর লাশ  ২৬  ‍টুকরা করে টয়লেটের কমোডে ও জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে শাহবাগ থানার এসআই আবদুল সামাদ বাদী হয়ে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ পরিদর্শক দীপক কুমার দাশ ২০১২ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৩ সালের ২০ মে এ মামলার অভিযোগ গঠন করা হয়।

দীর্ঘ শুনানি শেষে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।  

বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ফাহমিদা আক্তার শিরীন জানান, আসামি  সাইদুজ্জামান বাচ্চু ১০১৬ সালের ২৬ অক্টোবর হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়ে পলাতক।

/এসআইটি/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম