জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মসজিদে নববির খতিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৭:১৯আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৭:৩৫

মসজিদে নববির খতিব জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। শুক্রবার (৭ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবায় তিনি এ আহ্বান করেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। 

জুমার নামাজের খুতবায় মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বলেন,‘ইসলাম শান্তির ধর্ম। মুসলমানদের এই শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে বিশ্বের  মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জুমার নামাজের খুতবায় মসজিদে নববির ইমাম ও খতিব বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। বাংলাদেশে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমের ইমামতিতে বায়তুল মোকাররম মসজিদে প্রায় ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। মসজিদের অষ্টম তলা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে।

এছাড়া মসজিদের ভেতরে জায়গা না পেয়ে গেট ও বাইরের সড়কেও নামাজে অংশ নেন মুসল্লিরা। রাজধানী ছাড়াও আশপাশের এলাকা থেকে মসজিদুন নববির ইমামের পেছনে জুমার নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। জুমার নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বায়তুল মোকাররম ও আশপা‌শের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হ‌য়। মসজিদের সব গেটে আর্চার টাওয়ার (আর্চও‌য়ে) বসানো হ‌য়। মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশি ক‌রে মস‌জি‌দের ভেত‌রে প্রবেশ করা‌নো হয়। 
/সিএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম