মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ০১:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০৩:১৭

মহাখালীতে সাততলা ভবনে আগুন রাজধানীর মহাখালীর সাততলা টেমোর মোড় এলাকায় স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাখালীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কেউ বলছেন ওয়ার্কশপ আবার কেউ বলছেন গোডাউন। আমরা এখনও নিশ্চিত নই। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কারণ দূর থেকে পানি আনতে হচ্ছে। তাই দ্রুত কাজ করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘গোডাউনে রাসায়নিক পদার্থ থাকায় আগুণের তীব্রতা বেশি। তবে আগুন গোডাউনের আশপাশের ভবনের ছড়ানোর আশঙ্কা নেই।’

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি