একাত্তরে নির্যাতিত নারীর মামলায় রাজাকার আবুল খায়ের কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ১৬:৩০আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৬:৩২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গজনাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে একাত্তরে হত্যা, ধর্ষণ, আটক ও অপহরণের মোট পাঁচটি অভিযোগ পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রাম থেকে আবুল খায়ের গোলাপকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা পুলিশ।আদালতে এ আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা। তিনি বলেন, ‘২০১৬ সালের ১৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নবীগঞ্জ উপজেলার আতানগিরি গ্রামের রইছ উল্লার স্ত্রী সুকুরি বিবি একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়,১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে আবুল খায়ের গোলাপ আলবদর, আল-শামস ও রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন।তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৭১ সালের ১২ নভেম্বর বিকাল ৪টার সময় গোলাপের নেতৃত্বে পাক বাহিনীর সদস্যরা বাদীকে ধরে নিয়ে যায়। পরে তাকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেন আবুল খায়ের।

/এমটি/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি