শুল্ক গোয়েন্দাদের কাছে সময় চাইলেন মুসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ২১:৩৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২১:৪৭

 

মুসা বিন শমসের অসুস্থতার কারণ দেখিয়ে শুল্ক গোয়েন্দা তদন্ত দলের কাছে  তিন মাস সময় চেয়েছেন ধনকুবের মুসা বিন শমসের। বুধবার (১৯ এপ্রিল) এ আবেদন করেন তিনি। তার ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়ির শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) শুল্ক গোয়েন্দা দফতরে তদন্ত দলের কাছে হাজির হওয়ার কথা ছিল তার।

মুসা বিন শমসের তার আবেদনে উল্লেখ করেছেন, তিনি মারাত্মকভাবে অসুস্থ। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে তিনি বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা দফতরে সশরীরে উপস্থিত হতে পারবেন না।ওই আবেদনে তিনি হাজির হওয়ার জন্য তিন মাস সময় বাড়ানোর অনুরোধ করেছেন।

এর আগে, গত ২১ মার্চ গুলশান ২-এর ১০৪ নম্বর রোডের ৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে একটি রেঞ্জ রোভার গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা। গাড়িটি ভোলার বিআরটিএ থেকে ভুয়া বিল অব এন্ট্রি দিয়ে পাবনার জনৈক ফারুকুজ্জামানের নামে রেজিস্ট্রেশন করানো হয়। আটককালে গাড়ির নম্বর ছিল ভোলা ঘ ১১-০০৩৫।গাড়ির চেসিস অনুসারে এটি শুল্কমুক্ত সুবিধায় (কারনেট ডি প্যাসেজ) আনা হলেও পরে শর্ত অমান্য করা হয়েছে।

দুদকে মুসা বিন শমসের শুল্ক গোয়েন্দা সূত্র জানায়,মুসা নিজেই গাড়িটির ব্যবহারকারী। তিনি শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে অন্যের নামে গাড়িটি রেজিস্ট্রেশন করেন।  এভাবে সরকারকে দুই কোটি ৪৮ লাখ টাকা শুল্ককর ফাঁকি দেওয়া হয়। এ ঘটনায় মুসাকে তদন্ত দলের সামনে সশরীরে হাজির হওয়ার জন্য গত ২৩ মার্চ নোটিশ দেওয়া হয়।

তবে মুসার প্রতিষ্ঠান ‘ডেটকো’র পক্ষ থেকে জানানো হয়, গাড়িটি তিনি ভাড়ায় চালিয়ে আসছিলেন।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন,‘সময় চেয়ে করা মুসার আবেদনটি যাচাই করে দেখছেন শুল্ক গোয়েন্দারা।’

/আরজে/টিআর/এপিএইচ/

আরও পড়ুন: 
মুসা বিন শমসেরের বিলাসবহুল গাড়ি জব্দ

মুসা বিন শমসেরের যুদ্ধকালীন অপরাধের তথ্য তদন্ত সংস্থায়

মুসা বিন শমসেরের জন্য আইন আলাদা!

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম