এলিফ্যান্ট রোডে দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৭, ০৪:২২আপডেট : ০১ মে ২০১৭, ০৪:২২

এলিফ্যান্ট রোডে দগ্ধ ৪ রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি ভবনের নিচতলায় রঙের কাজ করার সময় রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। তাদের সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রংমিস্ত্রী মোনায়েম হোসেন জনির (৩৮) শরীরের ৩৪ শতাংশ, হোম এনজয় ডেভেলপার কোম্পানির পরিচালক উৎপল চক্রবর্তীর (৪৫) শরীরের ৩১ শতাংশ, অফিস সহকারী আলী রেজার (৩২) শরীরের ৩৬ শতাংশ ও মো. সোহেলের (৩৫) শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, চার জনের কেউই এখনও আশঙ্কামুক্ত নন।
ঘটনার বিবরণ দিয়ে দগ্ধ উৎপল চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকার পেছনে ১২ তলার বসতি এলিগ্যান্স ভবনের আন্ডারগ্রাউন্ডে হোম এনজয় ডেভেলপার কোম্পানির জন্য নতুন অফিস ভাড়া নেওয়া হয়েছে। ওই অফিসে মোনায়েম রঙের কাজ করছিল। পাশেই ছিলাম আমরা তিন জন। হঠাৎ বিকট শব্দ হয়। একঝলকে আগুনের লেলিহান শিখা এসে আমাদের গায়ে লাগে। এরপর ধপ করে নিভে যায়। তখন আমরা চার জন দগ্ধ হই।’
দগ্ধ রংমিস্ত্রী মোনায়েম হোসেন জনি বাংলা ট্রিবিউনকে জানান, তিনি যেখানে কাজ করছিলেন তার পাশেই ছিল রিজার্ভ ট্যাংকের ঢাকনা। তার ধারণা, সেখানে গ্যাস জমে যাওয়ায় তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
এদিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কমপ্রেশার বিস্ফোরণের কারণে চার জন দগ্ধ হয়েছেন।’

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম