ধর্ষণ মামলার আসামি সাদমান যেসব প্রস্তাব দিয়েছিল

জাকিয়া আহমেদ
০৯ মে ২০১৭, ১৬:২৮আপডেট : ১০ মে ২০১৭, ০২:০২


ফেসবুকে সাদমান সাকিফের সঙ্গে বাদীর কথোপকথনের স্ক্রিন শট

ঘটনার পর থেকেই ওরা নানাভাবে আমাদের প্রস্তাব দিয়েছে ওদের সঙ্গে আপস করে ফেলতে। নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, আমরা মেয়ে, আমাদের ভবিষ্যত রয়েছে, রয়েছে আমাদের পরিবারও। কিন্তু আমি এবং আমার বান্ধবী আপস করতে রাজি হইনি। আমি বিষয়টি নিয়ে আগেই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে পারিনি। আজ ৯ মে মঙ্গলবার মামলার মূল বাদী এসব কথা বলেন বাংলা ট্রিবিউনকে। নির্যাতনের শিকার আরেক তরুণীও একই কথা বলেছেন। ঘটনার পর তাদের সঙ্গে কথা বলার জন্য পিকাসো রেস্টুরেন্টেও নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাদেরকে বিষয়টি নিয়ে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, এই বাদী তার বান্ধবীসহ গত ৬ মে বনানী থানায় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়।এরপর তারা তরুণী ছাত্রীদের বনানীর কে-ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে নিয়ে যায়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। আর সাফাত ও নাঈমের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছিল পূর্ব পরিচিত বন্ধু সাদমান সাকিফ। সেদিন সাকিফের সঙ্গে পরিকল্পনা করেই অভিযুক্তরা এ ঘটনা ঘটিয়েছে এবং সাকিফ তাদেরকে সেখানে ফেলে চলে আসেন বলেও জানান এই তরুণী।

ধর্ষণ মামলার এই বাদী বলেন, নানাভাবে আমাকে বলা হয়েছে ২৮ মার্চের ঘটনা নিয়ে কাউকে কিছু জানালে আমাদের আরও খারাপ হবে। তিনি বলেন, সাকিফের মাধ্যমেই সাফাত এবং নাঈমের সঙ্গে আমাদের পরিচয়। সাকিফকে দিয়েই ওরা আমাদের সঙ্গে আপসের চেষ্টা করেছে।



ফেসবুকে সাদমান সাকিফের সঙ্গে বাদীর কথোপকথনের স্ক্রিন শট
এ ঘটনার পর গত ৩১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মামলার তিন নম্বর আসামি সাদমান সাকিফের সঙ্গে বাদীর কথপোকথনের স্ক্রিন শট এই প্রতিবেদককে পাঠিয়েছেন বাদী নিজেই। সেখানে দেখা যায়, সাকিফ বাদীকে বলে ‘এসব কথা বলে কী লাভ? কারও কিছু হবে না।’ তখন বাদী তাকে বলেন, আমি বের হতে চাচ্ছিলাম। তোমার সামনেই আমাদের বন্ধুর গাড়ির চাবি আটকে রেখেছে।

সাকিফ তখন তাকে বিষয়টি চেপে ডাওয়ার জন্য বলে, ‘ সবার আরও সমস্যা হবে।

বাদী তখন সাকিফকে বলেন, ‘তুমি এসব নিজের চোখে দেখেছো। সবার সমস্যা হয় হোক। কিন্তু ওর শাস্তি পেতেই হবে। আমি ওদের কাউকে ব্লাকমেইল করছি না।’

সাকিফ তখন তাকে বলে, ‘তুমি একটা মেয়ে, তোমার সামনে লাইফ আছে।’

বাদী তখন তার কাছে জানতে চান, ‘ওরা কেন মিথ্যা বলতেছে?’

সাকিফ তখন ধর্ষকদের পক্ষে সাফাই গেয়ে তাকে বলে, ‘ যা হইছে নিজেদের মধ্যে রাখো, তোমার ফিউচারে বিয়ে করতে হবে, হবে আমাদের সবার।’

এই কথোপকথনের অন্য আরেকটি স্ক্রিনশটে দেখা যায়, আমাদের সঙ্গে ওরা যা করেছে সেটা আরও অনেক মেয়ের সঙ্গেই করতে পারে।ওরা আমাকে বের হতে দেয়নি।

সাদমান সাকিফ সাদমান সাকিফ তখনও বলে, সবার প্রব্লেম হবে। কিন্তু কথোপকথনে দেখা যায় বাদী তাকে বলছে, কিন্তু সেদিনের ঘটনা তুমি তোমার নিজের চোখেই দেখেছো।আর প্রব্লেম হোক, কিন্তু ওকে শাস্তি পেতে হবে।সাদমান সাকিফ তখন লেখেন, তোমার কী মনে হয় না, উনি আরও খারাপ কিছু করবে, এইসব বলে তাকে ক্ষেপালে?

বাদী তখন লেখেন, সাকিফ, খারাপ কিছু আর কী করবে আমার? যা করার করছে, মাইরা ফেলুক, কিন্তু আমি আর থামবো না।

এতোদিন পর মামলা করার বিষয়ে বাদী বলেন, আমাদেরকে নানাভাবে ওরা হুমকি দিয়ে আসছিল। সেদিনের ঘটনা যদি সবাইকে জানাতাম তাহলে পরিবার বিব্রত হতো, ভেবেছিলাম আমাদের যা হওয়ার হয়েছে কিন্তু যখন তারা ভিডিও ছেড়ে দেওয়ার কথা জানায় তখনই আমরা আইনের আশ্রয় নেই।

গতকাল ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন গিয়েছিলেন। সেখানে কী হয়েছে জানতে চাইলে বাদী বলেন, তাকে নিয়ে প্রথমেই আমি ছাদে গিয়েছি, যেখানে যেখানে যা যা হয়েছে সব দেখিয়েছি। যেখান থেকে দাঁড়িয়ে ড্রাইভার বিল্লাল ভিডিও করিয়েছে সেটাও দেখিয়েছি।

বাদী বলেন, ‘সেদিন আমি কাঁদছিলাম আর বান্ধবীর কান্না শুনছিলাম, কতোটা অসহায় আমি। আমি কতোটা গিল্টি ফিল করছি আমি বলতে পারবো না। বলতে পারবো না আমাদের ঐ রাতটা কেমন করে গিয়েছে। আমি আমাকে বাঁচাতে পারিনি, পারিনি বন্ধুকে বাঁচাতে। সারাজীবনের জন্য বন্ধুর কাছে অপরাধী হয়ে রইলাম আমি,’ বলেন তিনি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম