বেফাকের যুগ্ম মহাসচিব আবুল ফাতাহ আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ১৭:৫৬আপডেট : ২০ মে ২০১৭, ১৮:০৫

বেফাকের যুগ্ম মহাসচিব আবুল ফাতাহ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) যুগ্ম মহাসচিব ও মালিবাগ জামিয়ার মুহাদ্দিস আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া আর নেই। শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার ছোটভাই লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তৈয়ব শনিবার এ খবর নিশ্চিত করেছেন।
মুফতি মুহাম্মদ তৈয়ব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকদিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়াকে মগবাজারের নিউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হার্ট অ্যাটাক হলে তার অবস্থার আরও অবনতি ঘটে। আজ (শনিবার) সকালে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নেন এবং তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন।’
বেফাকের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালনকারী আবুল ফাতাহ একাধিক গ্রন্থ রচনা করেছেন। বেফাকের সিলেবাসে পাঠ্য বইয়ের সম্পাদনার দায়িত্বও পালন করেছেন তিনি।
আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠন শোক প্রকাশ করেছে। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেন, ‘আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া একজন গবেষক, ক্ষণজন্মা, বিচক্ষণ, ও রসবোধসম্পন্ন ব্যক্তি। তিনি আমাদের অত্যন্ত আপনজন, শ্রদ্ধাস্পদ। ভয়-ভীতি দূরে রেখে ঈমানি বলে বলীয়ান হয়ে ন্যায়, ইনসাফ ও সত্যের পক্ষে কথা বলার প্রশিক্ষণ দিতেন তিনি। ঐতিহাসিক সব বিষয় নিয়ে আসতেন কথায় কথায়।’
মুফতী ফয়জুল্লাহ আরও বলেন, ‘কওমি মাদরাসা শিক্ষাধারার এই মেধাবী আলেম ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি অর্থনীতির আধুনিক রূপায়ন, দেওবন্দের ইতিহাস ঐতিহ্য ও অবদানসহ অনকেগুলো গবেষণা গ্রন্থের লেখক। বেফাক প্রকাশিত অনেক গ্রন্থ ও বেফাকের বহু পাঠ্যবইয়ের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন তিনি। বেফাকের নতুন সিলেবাস প্রণয়নসহ বেফাকের আজকের এই অবস্থানের পেছনে তার অবদান অনস্বীকার্য।’
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পানি ওঠায় সুন্দরী খালের খননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা
পানি ওঠায় সুন্দরী খালের খননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা
ঢাকায় কি আজ বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া অধিদফতর 
ঢাকায় কি আজ বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া অধিদফতর 
বেবিচকে চাকরির সুযোগ
বেবিচকে চাকরির সুযোগ
ভারতের ‘চকলেট শহর’ কোনটি
ভারতের ‘চকলেট শহর’ কোনটি
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি