প্রাথমিকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পাচ্ছেন ১৬ হাজার সহকারী শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ২৩:১৯আপডেট : ২৩ মে ২০১৭, ২৩:১৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শূন্য পদে ১৬ হাজার সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৩ মে) ঢাকা জেলার ৮৭ শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মেস্তাফিজুর রহমান সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, সহকারী শিক্ষকদের মধ্য থেকে ১৬ হাজার শূন্য পদে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হবে।’
মন্ত্রী জানান, প্রধান শিক্ষকের পদটি দু’টি প্রক্রিয়ায় পূরণ করা হয়। মোট শূন্য পদের ৩৫ শতাংশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরাসরি নিয়োগ দেয়। আর ৬৫ শতাংশ সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে ২১ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এভাবে আমরা ৬৫ শতাংশ দিতে পূরণ করতে পারবো, যা ১৬ হাজার। প্রধান শিক্ষকের পদটি এখন দ্বিতীয় শ্রেণি হওয়ায় ৬৫ শতাংশের পদোন্নতির জন্য আমরাই পিএসসিতে সুপারিশ পাঠাবো। বাকি ৩৫ শতাংশ  পিএসসি পূরণ করবে।ওই প্রক্রিয়া শেষ হওয়ার আগে আপাতত অস্থায়ীভাবে চলতি দায়িত্ব দিয়ে স্কুলগুলো পরিচালনা করা হবে।’
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান,মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্ততরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

/এসএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম