আন্তঃজেলা প্রতারক চক্রের ৯ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ১৩:০৭আপডেট : ৩১ মে ২০১৭, ১৩:০৭

আন্তঃজেলা প্রতারক চক্রের ৯ সদস্য আটক রাজধানীর ডেমরার কোনাপাড়ার শাহজাহান রোডের একটি বাড়ি থেকে আন্তঃজেলা প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।  এসময় তাদের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এছাড়া দুজন ভিকটিমকেও উদ্ধার করে পুলিশ।

বুধবার বেলা ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন।

আটক প্রতারক চক্রের সদস্যরা হলো- মো. আব্দুল হালিম, মো. রনি, মোবারক হোসেন, মোছা. রজিনা, মো. সেলিম ওরফে ঘটক, মো. মঞ্জু, মো রফিক, মো মোস্তফা ও হান্নান মাতাব্বর।

আব্দুল বাতেন বলেন, ‘এই সংঘবদ্ধ চক্র বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছিল। কখনও পুলিশ, কখনও সাংবাদিক পরিচয় দিয়ে লোকজনকে ওই বাসায় ডেকে পাঠিয়ে জিম্মি করতো। মূলত তারা বিভিন্ন পত্রিকায় ব্যবসায়িক ও পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দেখে ফাঁদ পাততো। তারপর তাদের জিম্মি করে মারধর করতো ও টাকার বিনিময়ে ছেড়ে দিতো।’

তিনি আরও বলেন, ‘প্রতারণায় পা দিয়ে যারা ওই বাড়িতে যেতো তাদের কখনও মহিলা দিয়ে বলা হতো আপনারা খারাপ কাজ করতে আসছেন আবার কখনও বলতো মাদক ব্যবসা করতে আসছেন। এভাবে তারা ফাঁদে ফেলে টাকা আদায় করতো।’

ডিবি সূত্রে জানা গেছে, ঢাকার আশেপাশে এই প্রতারক চক্রের  অন্তত ২০-২৫ জন সদস্য রয়েছে। যাদের অধিকাংশের বাড়ি গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী এলাকায়। তারা নিয়মিত এ ধরনের প্রতারণা করে আসছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি