ডেইলি ৫-৭টা মারামারি হতেই পারে : শাবি রেজিস্ট্রার

শাবি প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ২৩:১১আপডেট : ০৫ জুন ২০১৭, ০১:০৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেছেন, ক্যাম্পাসে ডেইলি (প্রতিদিন) পাঁচ সাতটা মারামারি হতেই পারে।  দুই কর্মচারীর বিরুদ্ধে অন্য এক কর্মচারীকে মারধর ও হুমকির অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিবার বাংলা ট্রিবিউনের কাছে এ মন্তব্য করেন তিনি ।

জানা গেছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অফিস সহকারী ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো. ছাদেক আহমদ রবিবার রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন বরাবর তার ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, উপাচার্য দফতরের অফিস সহকারী মাইন উদ্দিন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র নিরাপত্তা প্রহরী মো. ওমর ফারুক। তারা সহোদর।

মো. ছাদেক হোসেনের লিখিত অভিযোগ অনুযায়ী, গত বুধবার (৩১ মে) রাত সাড়ে ১০টায় অভিযুক্ত দুইজন মো. ছাদেক হোসেনকে একা পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মারধর করে এবং হত্যার চেষ্টা করে। অভিযুক্তদের হুমকির কারণে তিনি এখন নিরাত্তাহীনতায় আছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে অপরপক্ষের মারধরের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন,‘সাংবাদিকদের এটা নিয়ে এত কৌতূহল কেন?  আমার এখানে ১২শ’ লোক কাজ করে। ডেইলি (দিনে) ৫-৭টা মারামারি হতেই পারে। ট্রিবিউন পত্রিকার (বাংলা ট্রিবিউনের) এটা ক্যয়ারি (অনুসন্ধান) কেন?’

তিনি আরও বলেন, ‘না না, এটা কোনও নিউজ না। এটা হলো অন্য জিনিস। এবিষয়ে কোনও অভিযোগ আসেনি।’

কিন্তু, ছাদেক হোসেন নামের ওই কর্মচারী এ বিষয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এটা জানানো হলে মো. ইশফাকুল হোসেন  উত্তেজিত হয়ে বলেন, ‘আমি তোমাদের অফিসে চাকরি করি না। এটা লিখে দিও, বলে দিও। আর আমাকে কখনও ফোন করবে না।’

পরে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাইন উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি স্বীকার করে বলেন, ‘এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আমরা সমাধান করে ফেলবো।’

/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি