কাতারে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ রাষ্ট্রদূতের

জাকারিয়া আহাম্মেদ খালিদ, দোহা
০৬ জুন ২০১৭, ২১:০৯আপডেট : ০৬ জুন ২০১৭, ২১:১০

কাতারে প্রবাসীদের উপস্থিতিতে রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন

কাতারে অবস্থিত বাংলাদেশি কমিউনিটিকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতি কাতার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তাই এ ব্যাপারে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়) বাংলাদেশ দূতাবাসের এক জরুরি সংবাদ সম্মেলনে এ পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত।

কাতারের ওপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোটের দেওয়া অবরোধ ও মিশরসহ কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘটনায় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ কমাতে কমিউনিটি নেতা ও সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আসুদ আহমদ ও কাউন্সিলর (লেবার) ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, কাতারের সঙ্গে সৌদিআরব, বাহরাইন ও আরব আমিরাতের চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি আরও বলেন, কাতারে স্থানীয়ভাবে পণ্য সরবরাহ বা ব্যবসা বাণিজ্য সম্পর্কে কেউ যেন নেতিবাচক খবর প্রকাশ না করেন, সেদিকে সবার সতর্ক থাকতে হবে। মধ্যপ্রাচ্যে কাতারকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাতার দূতাবাসের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতির পরিবর্তিত প্রেক্ষাপট পর্যবেক্ষণ ও যথাযথ বিশ্লেষণের মাধ্যমে দূতাবাস বাংলাদেশিদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে যাবে।

এসময় বাংলাদেশি কমিউনিটিকে উদ্ভূত পরিস্থিতিতে যে কোনও সিদ্ধান্ত এককভাবে না নিয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ারও অনুরোধ করেছেন রাষ্ট্রদূত আসুদ আহমদ।  তিনি আরও বলেন, পরিস্থিতি কাতার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তাই এ ব্যাপারে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কাতারে প্রবাসীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ

সেই সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা বিভ্রান্তিমূলক খবর শেয়ার করে জনমনে আতঙ্ক তৈরি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। বিশেষ প্রয়োজনে বাংলাদেশি কমিউনিটির কারও প্রয়োজন হলে দূতাবাসের নম্বরে (৪৪৬৭১৯২৭) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তবে কাতার নিয়ে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও বক্তব্য আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা সার্বিক বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাচ্ছি।

রাষ্ট্রদূতের পাশাপাশি এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর ড.সিরাজুল ইসলাম, কাউন্সেলর কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল, সচিব নাজমুল আহসান, শ্রম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব আসগর হোসাইন প্রমুখ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম