রাজধানীতে বাসার ভেতরে তিন সন্তানসহ মায়ের লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৭, ০৪:২২আপডেট : ০৯ জুন ২০১৭, ০৬:১০

লাশ উদ্ধার

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ার কালিয়ারটেক এলাকার একটি বাসার ভেতর থেকে তিন সন্তানসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায়  ওই বাসা থেকে লাশগুলো উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহবুবে-ই-খোদা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
নিহতরা হলেন- রেহেনা পারভীন (৪০), তার বড় মেয়ে শান্তা (১৩), ছোট মেয়ে শেফা (৮) ও  আট মাসের ছেলে সাদ।
তাদের বাবার নাম মোস্তফা কামাল।

তুরাগ থানা
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মোস্তফা কামাল বাসায় ছিলেন না বলে পুলিশের কাছে দাবি করেছেন।

নিহত নারীর স্বামীকে উদ্ধৃত করে ওসি মাহবুবে-ই-খোদা বলেন, ‘মোস্তফা কামাল ওই এলাকায় একটা সমিতির ব্যবসা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। রাত সোয়া ১২ টার দিকে ফিরে বাসা অন্ধকার দেখতে পান। এরপর দরজা খুলে তিনি দেখতে পান স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে, বড় মেয়ের হাত-পা বাঁধা। তিন সন্তানের লাশ খাটের ওপর পরে আছে। তার আর্ত চিৎকারে স্থানীয়রা থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে আমরা (পুলিশ) আসি।’
এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই কিছু বোঝা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত হলে জানা যাবে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছি।’
/এআরআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি