তারেকের শাশুড়ির বিরুদ্ধে করা দুদকের মামলা বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৪:০৮আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৪:১১

হাইকোর্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব না  দেওয়ার অভিযোগে দুদকের করা মামলা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে সৈয়দা ইকবাল মান্দ বানুকে সম্পদের হিসাব চেয়ে নতুন করে নোটিশ দিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইকবাল মান্দ বানুর করা লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিনজন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে  তারেকের  শাশুড়ির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে  সম্পদের হিসাব না দেওয়ার মামলা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ  করেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এই আদেশ দেন।
পরে হাইকোর্টের এই খারিজ আদেশের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন ইকবাল মান্দ বানু। সেই লিভ টু আপিল নিষ্পত্তি করে আদালত বৃহস্পতিবার উপরোক্ত আদেশ দেন।

সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।

এর বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়।

বর্তমানে এই মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। তবে আজকের আদেশের ফলে এই মামলার কার্যক্রম আর চলবে না।

/এমটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের