পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাংবাদিক হেলাল কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৭:১১আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:১৩

পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাংবাদিক হেলাল কারাগারে পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় দৈনিক যুগান্তরের সাংবাদিক হেলাল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিচারক মো. কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার (২০ জুলাই) এ আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, সাবেক কাস্টমস বন্ড কমিশনার হাফিজুর রহমানের কাছে চাঁদা আদায়ের লক্ষ্যে হেলাল ও তার বান্ধবী সুস্মিতা একটি অশ্লীল ভিডিও তৈরি করেন। হেলাল তার নিজের ইমেইল হতে হাফিজুরকে ভিডিওটি পাঠিয়ে দুই কোটি টাকা চাঁদা চান। কিন্তু হাফিজুর তাদের প্রস্তাব প্রত্যাখান করেন। পরে ভুয়া ইমেইল ব্যবহার করে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের কাছে ভিডিওটি পাঠিয়ে দেন হেলাল।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে হেলাল ও তার বান্ধবীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করেন হাফিজুর রহমান।

আদালত সূত্র জানায়, সাংবাদিক হেলাল ও তার বান্ধবীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তির অপব্যবহার, পর্নোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে ভাটারা থানায় মামলা করেন সাবেক কাস্টমস বন্ড কমিশনার হাফিজুর রহমান। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর তাদের গ্রেফতারের আদেশ দেন আদালত। গত ১ জুন হেলালের বান্ধবী সুস্মিতা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কিন্তু পুলিশের প্রতিবেদনের তথ্য গোপন করে হাইকোর্ট হতে আগাম জামিন নেন হেলাল। এ ঘটনা প্রকাশ হওয়ার পর অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আপিল বিভাগে জামিন বাতিলের আবেদন জানানো হয়। এরপর হাইকোর্টের আগাম জামিনের রেফারেন্সে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন হেলাল। এসময় আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  

/এএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: 

ডিএসসিসি’র কর খেলাপিদের মালামাল ক্রোক হচ্ছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম