যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১২:৪৮আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১২:৪৮

সউদিয়া এয়ারলাইন্স (ছবি অনলাইন থেকে সংগৃহীত) যান্ত্রিক ত্রুটির কারণে সাউদিয়া এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে (এসভি ৮১১) প্রায় ৪০ মিনিটি বিলম্বে যাত্রা করেছে। তবে এ ঘটনায় ফ্লাইটে থাকা ৩১৬ জন যাত্রী ও উড়োজাহাজের পাইলটও কর্মীদের কোনও ক্ষতি হয়নি।

শিডিউল অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও ফ্লাইটি ছেড়ে যায় ১২টা ১০ মিনিটে।

বিমানবন্দর সূত্র জানায়, ৩১৬ জন হজযাত্রী নিয়ে সাউদিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজিটি বোডিং ব্রিজ থেকে ১১টা ১৩ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি কিছু দূর যাওয়া পর  পিছন থেকে ধোয়া দেখতে পান রিজেন্টে এয়ারওয়েজের এক কর্মী, তিনি কন্ট্রোল টাওয়ারে এ বিষয়টি জানান। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে সাউদিয়া এয়ারলাইন্সের পাইলটকে জানানো হলে তিনি সেখানেই উড়োজাহাজের ইঞ্জিন বন্ধ করে দেন। পরে বিমানবন্দরে জরুরি অবস্থান ঘোষণা করা হয় এবং বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হন। পরে উড়োজাহাজটি পুশ কার্ট দিয়ে টেনে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরে সাউদিয়ার এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটি ছিল, তবে বড় ধরণের কোনও ঘটনা ঘটেনি। কী কারণে এটা ঘটেছে সেটি পরে জানানো যাবে।’

প্রসঙ্গত, সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই থেকে, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। হজ পরবর্তী হাজিদের নিয়ে দেশে ফিরবে ৬ সেপ্টেম্বর। ফ্লাইট শেষ হবে ৬ অক্টোবর। বাংলাদেশ থেকে রাষ্ট্রয়াত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্স-এ দুটি এয়ারলাইন্স হজ যাত্রী পরিবহন করছে।

/সিএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি