বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে ছাত্রলীগের মানববন্ধন ও স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ০২:০৯আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ০২:০৯

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে ছাত্রলীগের মানববন্ধন ও স্মারকলিপি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে জড়িত কয়েকজন খুনি বিদেশে অবস্থান করছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। এটি গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
জাতির জনক ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী ও বিদেশে পলাতক আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের পথ সুগম করার দাবি জানানো হয় মানববন্ধনে। এখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের মধ্যে কারও কারও বিচার দেশের মাটিতে কার্যকর করা হয়েছে। কিন্তু এখনও খুনিদের কয়েকজন দেশের বাইরে পলাতক আছে। তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। একই সঙ্গে খুনিদের যেসব দোসর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরও বিচারের দাবি জানাই আমরা।’
মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত সব আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হলে দেশ কলঙ্কমুক্ত হবে। খুনিরা জানবে, বাংলার মাটিতে অপরাধীদের ঠাঁই নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরাও অংশ নেন মানববন্ধনে। এরপর তারা পররাষ্ট্র মন্ত্রাণালয়ে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে— ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফাঁসি হয়ে যাওয়ার সাত বছর পরও অন্যদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতোই ছাত্রলীগ হতাশ ও চিন্তিত। তাই আমাদের বিশ্বাস, জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের স্বঘোষিত খুনিদের দেশে এনে ফাঁসির মঞ্চে তুলে খুনের রাজনীতি বন্ধে পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আপনার মন্ত্রণালয়।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান