সিদ্দিকুরের ওপর পুলিশি হামলা: ডিএমপির প্রতিবেদন পেশ করা হবে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১১:৩৭আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১১:৪২

হাসপাতালে সিদ্দিকুর রহমান

শাহবাগে সিদ্দিকুরের ওপর পুলিশের হামলা ঘটনায় গঠিত ডিএমপি হেড কোয়ার্টারের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ সোমবার  পুলিশ কমিশনারের কাছে পেশ করা হবে।

রিপোর্টের বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি আজ (সোমবার) রিপোর্ট জমা হবে। কিন্তু এখনও হাতে পাইনি।’

এদিকে শাহবাগ বিভাগের অন্য তদন্ত কমিটির রিপোর্ট প্রসঙ্গে জানতে চাইলে ডিসি মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ও কাল (সোম ও মঙ্গলবার) মিলে আরও দুদিনের সময় নেওয়া হয়েছে প্রতিবেদন তৈরির জন্য।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ প্রাথমিকভাবে কারও অনিয়ম বা গাফিলতি আছে কিনা সে বিষয়ে আমি কমিটির কাছে জানতে চাই নাই। রিপোর্ট হাতে পেলেই জানা যাবে প্রকৃত বিষয়।’

উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় গুরুতর আহতদের মধ্যে অন্যতম সিদ্দিকুর রহমান (২৩)।  চোখের চিকিৎসার  জন্য বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন।

/এসএমএন/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের