কনস্টেবলের বিরুদ্ধে নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ০২:২৪আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০২:২৯

ধর্ষণ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের এক কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন একজন নারী কনস্টেবল।
শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে শাজাহানপুর থানায় ওই নারী কনস্টেবল মামলাটি দায়ের করেন। মামলা নম্বর- ৩৪। শাজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই সঞ্জয় কুমার দাস বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নারী কনস্টেবলের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে থানা পুলিশ।
ধর্ষণের শিকার নারী কনস্টেবল মামলায় অভিযোগ করেন, প্রায় একমাস আগে কনস্টেবল আরিফুল বিয়ের প্রলোভন দেখিয়ে মালিবাগের একটি হোটেলের ষষ্ঠ তলার ৬০৬ নম্বর কক্ষে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
কনস্টেবল আরিফুল রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আছেন।
পুলিশের সূত্র জানায়, প্রাথমিক তদন্তের পর শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা নারী কনস্টেবলের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারী কনস্টেবলকে শনিবার (১৯ আগস্ট) রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন:  রাজধানীর রাজাবাজারে পুলিশের ব্লক রেইড

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের