দুদকের নতুন সচিব শামসুল আরেফিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ১৮:৫২আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:৫৯

শামসুল আরেফিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন সংস্থার ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছেন। সাবেক সচিব আবু মো. মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়েছেন সরকারের এই অতিরিক্ত সচিব। সোমবার (২১ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শামসুল আরেফিনকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হয়। সোমবার যোগদান করেই তিনি কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি তার কাজে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে সবাই দায়িত্বপালন করলে চলমান দুর্নীতিবিরোধী কার্যক্রম সামাজিক আন্দোলনে রূপ নেবে।

দুদক সূত্রে জানা গেছে, ড. মো. শামসুল আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন। ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি। ২০১২ সালের ৭ আগস্ট থেকে দুদক মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম