রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ২৩:৫৩আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০০:০৬

খুন রাজধানীর দারুসসালামে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কে বা করা তাকে খুন করে ফেলে যায়। মো. শাহীন (১৬) নামের ওই কিশোরের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বেতমোড় গ্রামে। সে রাজধানীর টোলারবাগ জামে মসজিদের পাশে শহিদে বাড়িতে ভাড়া থাকতো। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে পুলিশের এস আই মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা রক্তাক্ত অবস্থায় সিএনজি করে টোলারবাগে বাসার অদূরে শাহীনকে ফেলে রেখে যায়। তার শরীরে বুকের বাম পাশে, বাম বোগলের নিচে, ছুড়িকাঘাতে  জখম ছিল, ও ডান পায়ের হাঁটুর ওপরে কাটা দাগ ছিল।  পরে তার মা সালেহা বেগম লাশ সনাক্ত করেন।
শাহীনের সহকর্মী প্রতিবেশী শাহ আলম বলেন, ‘শাহীন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো, তিন ভাইয়ের সে ছিল সাবার ছোট। তাকে সাত মাস আগে রেখে তার বাবা অন্যত্র চলে যায়। বাকি ভাইরা গ্রামের বাড়িতে থাকেন। ঢাকায় মায়ের সঙ্গে সে থাকতো। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানতে পারিনি।

/এআইবি /এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি