ছেলেকে ডাক্তার দেখিয়ে বেরিয়েই বাসচাপায় মায়ের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৭:৩৩আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৭:৩৩

প্রতীকী ছবি প্রতিবন্ধী ছেলেকে ডাক্তার দেখিয়ে রাস্তায় নামতেই বাসচাপায় এক মায়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম আফসানা (৩০)। রবিবার (২৭ আগস্ট) দুপুরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে প্রতিবন্ধী ছেলে তারেককে (১০) ডাক্তার দেখান আফসানা। এরপর বাসায় ফেরার জন্য ছেলেকে নিয়ে জরুরি বিভাগের সামনের রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় বেলা ১টার দিকে হঠাৎ একটি বাস এসে চাপা দেয় আফসানাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আফসানা মোহাম্মদপুরের কৃষি মার্কেট বিহারি ক্যাম্পে থাকেন। তার স্বামীর নাম মো. চান মিয়া। তাদের দুই সন্তান রয়েছে।

/এআইবি/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম