মালিবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১২:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১২:৪৮

লাশ রাজধানীর মালিবাগ রেলগেইট এলাকায় নির্মাণাধীন ভবনের ৯ম তালা থেকে পড়ে মো. শরিফুল ইসলাম (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাশুয়াপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নির্মাণাধীন ওই ভবনের প্রকৌশলী কৌশিক জানান,  মালিবাগ রেল গেইট এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ( সিবিল সামহ্) ৯ম তালায় রডের কাজ করার সময় পড়ে যায় শরিফ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের