পোস্তগোলা পশুর হাটের কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ০৩:৪২আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০৩:৪৩

রাজধানীর শ্যামপুরে পোস্তগোলার ডিআইটি খোলা মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটের কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (২৮ আগস্ট) দু’টি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল-হকের ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পশুর হাট (ফাইল ছবি) আদালতে রিটের পক্ষে শুনানি করেন- সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট শ ম রেজাউল করীম ও ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।
এর আগে, হাইকোর্টে পৃথক দু’টি রিট আবেদন করেন শ্যামপুর বালুর মাঠ হাটের ইজারাদার মাসুক রহমান ও পোস্তগোলা শ্মশানঘাট হাটের ইজারাদার ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চিশতি।
এ ব্যাপারে হাইকোর্টে রিটকারী ইজারাদার মাসুক রহমান বলেন, ‘কোনও টেন্ডার ছাড়াই ডিএনসিসি পোস্তগোলার ডিআইটি খোলা মাঠে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসিয়েছিল। যা এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী বৈধ হাটের ওপর প্রভাব বিস্তার করতো। বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হলে আদালত হাটের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।’

/এমটি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম