বিষপানে হোটেল কর্মচারীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ১৮:০৫আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৮:০৭

আত্মহত্যা  বংশালে এক হোটেল কর্মচারী বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম মো. হাসান (২০)। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাসানের চাচাতো ভাই মো. মারুফ বলেন, ‘শাহবাগে পিজি হাসপাতালের পেছনে একটি খাবারের হোটেলে কাজ করতেন হাসান এবং সেখানেই থাকতেন। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে বংশালে সোহাগ হোটেলের পেছনে আমাদের মেসে আসেন। কিছুক্ষণ পর বমি করতে থাকেন। রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি (হাসান) জানান যে, ইঁদুর মারার ওষুধ খেয়েছেন। তবে কী কারণে খেয়েছেন তা বলেননি।’
মারুফ জানান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান হাসান। পরে পুলিশের এসআই সামদানী আজাদ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
হাসানের বাড়ি হবিগঞ্জ সদরের যাদবপুর গ্রামে। তার পিতার নাম জালাল মিয়া।

/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি