তিশার শোকে বন্ধ ক্লাস-পরীক্ষা, চালকের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৩

মিরপুর কাজীপাড়ায় মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় নিহত হয় পঞ্চম শ্রেণির ছাত্রী তাসনিম আলম তিশা। এ ঘটনায় তার শিক্ষা প্রতিষ্ঠান ‘গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট’ বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছে।

নিহত স্কুলছাত্রী তিশা এদিকে, নিহতের বাবা খোরশেদ আলম বাদি হয়ে কাফরুল থানায় বাস চালক আবদুল রহিমের বিরুদ্ধে মামলা করেছেন। দুর্ঘটনার পরপরই বাসে থাকা লোকজন চালককে আটক করে। তবে চালকের সহকারী পালিয়ে যায়।

স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে প্রতিষ্ঠানটি অধ্যক্ষ ওসমান গণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিশার অকালমৃত্যুতে আমরা শোকাহত। তার প্রতি সমবেদনা জানিয়ে আমরা আজ স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছি। তবে অফিস খোলা রয়েছে।’

তিশার শোকে বন্ধ স্কুলের পরীক্ষা-ক্লাস এদিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন জানান, গতকাল রাতে আটক গাড়িচালক আবদুল রহিমের বিরুদ্ধে কাফরুল থানায় দণ্ডবিধির ২৭৯ ও ৩০৪ (খ) ধারায় মামলা হয়েছে। বাদি হয়েছেন নিহতের বাবা।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের স্কুল শেষে মায়ের সঙ্গে বাসায় ফিরছিল পঞ্চম শ্রেণির ছাত্রী তাসনিম আলম তিশা। কাজীপাড়া লাইফ এইড স্পেশালাইজড হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় ‘তেঁতুলিয়া পরিবহন’ এর একটি বাস ধাক্কা দেয় তিশাকে। এতে ঘটনাস্থলেই মারা যায় তিশা। পরবর্তীতে চালক ও বাসকে আটক করে বাসটিতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান