বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটবিরোধী আন্দোলনের ২ বছর নিয়ে আলোচনা সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৪

দুই বছর আগে ভ্যাটবিরোধী আন্দোলনে নেমেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের ভ্যাট বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের দুই বছর হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা করে ‘নো ভ্যাট অন এডুকেশন’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনের একটি মিলনায়তনে এ সভায় ভ্যাটবিরোধী আন্দোলনের সংগঠকরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যতম সংগঠন জ্যোতির্ময় চক্রবর্তী বলেন, ‘ভ্যাটবিরোধী আন্দোলন একটি দীর্ঘ আন্দোলনের ফসল। এটি সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় ভ্যাট বাতিল হয়েছে।’ জ্যোতির্ময় মনে করেন, সরকার বিগত দিনের মতো ভবিষ্যতেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রয়োগ করতে পারে। এ নিয়ে সন্দেহ আছে। এ কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় জ্যোতির্ময় আন্দোলনের সূচনা, বিভিন্ন পর্যায়ে ছাত্রদের কর্মসূচিতে অংশগ্রহণসহ নানা বিষয়ে কথা বলেন। এতে উপস্থিত ছিলেন সংগঠন মশিউর রহমান, শাহাদাত হোসেনসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালে বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ১০ শতাংশ এবং পরে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করে। পরবর্তীতে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর গুলিও ছুঁড়ে পুলিশ। ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পুরো ভ্যাট বাতিল করতে বাধ্য হয়।

এদিকে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার দফতর সম্পাদক অনুপম রায় রূপক স্বাক্ষরিত বিবৃতিতে ঢাকা মহানগর শাখার সভাপতি কাকন বিশ্বাস ও ভ্যাটবিরোধী আন্দোলনের সংগঠক ও সাধারণ সম্পাদক এম এইচ রিয়াদ ছাত্র সমাজকে অভিনন্দন জানান।

বিবৃতিতে তারা বলেন, ভবিষ্যতে যদি শিক্ষার ওপর সরকারের কোনও ধরনের আগ্রাসন লক্ষ্য করা যায় তাহলে ছাত্র ফেডারেশন অতীতের মতো করেই ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
আরও পড়ুন-
লেখা চুরি করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি, দায় স্বীকার লেখকের
জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত না করলে আইনি আশ্রয় নেওয়ার হুমকি

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম