আগে অনুমোদন পরে বিদ্যালয়, নীতিমালা সংশোধনে কমিটি

এস এম আববাস
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:০২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৫

শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পাঠদানের অনুমতি সংক্রান্ত ১৯৯৭ সালের নীতিমালা সংশোধন করতে কমিটি গঠন করেছে সরকার। আগামী অক্টোবরের মাঝামাঝি এই নীতিমালা চূড়ান্ত হবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী আগে বিদ্যালয় স্থাপন ও পাঠদানের অনুমতি নিতে হবে, তারপর স্থাপন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে প্রধান করে সাত থেকে ৯ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পর অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় যিনি দেখেন তাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।’

কী ধরনের শর্ত আরোপ করে আগে বিদ্যালয় স্থাপনের অনুমতি নিতে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আজকের বৈঠকে সব কিছু ঠিক হয়নি। কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক শাখা থেকে জানা গেছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।বৈঠকে দেশের সব শিক্ষা বোর্ডের কাছে নীতিমালা তৈরির জন্য সুপারিশ চাওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের সুপারিশ পাওয়ার পর অক্টোবরে চূড়ান্ত করা হবে নীতিমালা। এরপর গেজেট আকারে প্রকাশ করা হবে।

১৯৯৭ সালের নীতিমালা অনুযায়ী নির্ধারিত জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে ছাত্রছাত্রী ভর্তি করে পাঠদানের অনুমতি নেওয়া হতো। সংশোধিত নীতিমালা অনুয়ায়ী বিদ্যালয় স্থাপন ও পাঠদানের অনুমতি নেওয়ার পর ভবন নির্মাণ ও ছাত্রছাত্রী ভর্তি করাতে হবে। তবে নির্ধারিত নিয়ম মেনেই করতে হবে বিদ্যালয় প্রতিষ্ঠা।

ওই নীতিমালা অনুযায়ী নতুন স্কুল,মাধ্যমিক জুনিয়র স্কুল,মাধ্যমিক স্কুল ও কলেজ অনুমোদন ছিল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে। জনসংখ্যা,প্রাপ্যতাসহ ১৩টি শর্ত পূরণের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হতো। তবে এ নিয়ে নানা অনিয়মের অভিযোগ ছিল মন্ত্রণালয়ে।

এরপর ২০১৫ সালে একটি আদেশ জারির মাধ্যমে শিক্ষা বোর্ডের ওই ক্ষমতা শিথিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষমতা। ওই নির্দেশনায় বলা হয়,শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে নতুন স্কুল-কলেজ স্থাপন, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাবে।

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম