বাংলামোটরে বাসচাপায় রিকশাচালক নিহত, বাসে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৩

বাসচাপায় রিকশাচালক নিহতের পর বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা রাজধানীর বাংলামোটরে বাসচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার নাম লতিফুর রহমান (৪৫)। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে। মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রমনা জোনের এডিসি আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি আজিমুল হক জানান, শাহবাগ থেকে কাওরান বাজারের দিকে গাবতলী লিংক পরিবহনের (৮ নম্বর) একটি বাস বাংলামোটর মোড়ে সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় রিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। রিকশা থেকে দুই যাত্রী পড়ে আহত হন। সিগন্যাল ছাড়ার পর রিকশাটি ইউটার্ন নিচ্ছিল। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়। বেশকিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশা আজিমুল জানান, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাসের ধাক্কায় নিহত রিকশাচালক রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ এহসান জানান, পুলিশ বাসটি শাহবাগ থানায় নিয়ে গেছে। 

ঘটনাস্থলে থাকা এসআই আনোয়ার হোসেন জানান, রিকশাচালক লতিফুরের বাবার নাম আবদুর রহমান সেন্টু মিয়া। তার বাড়ি দিনাজপুরে ঝিকরাগাছার মির্জাপুর গ্রামে।

/এআইবি/আরজে/এসএমএ/এমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম