প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ হয়নি আইনজীবী সমিতির নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৭, ২৩:০৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২৩:৩৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনজীবী সমিতির সহ সভাপতি উম্মে কুলসুম রেখা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। শুক্রবার বিকাল পাঁচটার দিকে প্রধান বিচারপতির বাসভবনে যাওয়ার পথে পুলিশের বাধা পেয়ে ফিরে যান তারা। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

তিনি বলেন, ‘সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবীরা  শুক্রবার বিকালে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাস ভবনের উদ্দেশে রওনা দেন। কিন্তু পথে প্রশাসনের পক্ষ থেকে আমাদের আটকে দেওয়া হয়। জানতে চাওয়া হয়- আমরা কোথায় যাচ্ছি। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য যাওয়ার কথা বললে, তারা আমাদের ফিরে যেতে বলেন। এরপর আমার ফিরে এসেছি।’

বারের সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা জানান, মৎস্য ভবনের সামনে আইনজীবীদের বাধা দেয় পুলিশ। এ কারণে আইনজীবীরা প্রধান বিচারপতির বাস ভবনে যেতে পারেননি।

পুলিশের বাধা পেয়ে অন্য আইনজীবীরা চলে গেলেও বারের সভ-সভাপতি  উম্মে কুলসুম রেখা আরেকজন নারী আইনজীবীকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে চলে আসেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে  সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন,  ‘‘ বৃহস্পতিবার (৫ অক্টোবর)  আমরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করেছিলাম। তিনি জানিয়েছিলেন-  ‘প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে কোনও ধরনের বাধা নেই।’ কিন্তু আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি ।’’

/সিএ/এজেডকে/ ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের