গুলশানে বাসা থেকে শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ২১:৪২আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:৪২

লাশ উদ্ধার রাজধানীর গুলশানে চাঁদনী (১৫) নামের এক শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, সোমবার (০৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে গুলশান-২ এর ১২৬ নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির ৪০৩ নম্বর ফ্ল্যাটের সারভেন্ট রুম থেকে চাঁদনীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

ওই বাসার লোকজনের বরাত দিয়ে এসআই জহিরুল ইসলাম বলেন, চাঁদনী প্রায় দেড় বছর ধরে গৃহকর্মী হিসেবে ওই বাসায় কাজ করতো। রবিবার রাতে সে প্রতিদিনের মতো খাবার খেয়ে সারভেন্ট রুমে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে কাজের জন্য ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন চাবি দিয়ে দরজা খুলে দেখতে পায় চাঁদনী ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ‘তার গলায় অর্ধচন্দ্র কালো দাগ রয়েছে। মৃত্যুর আগে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা তা সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হবে।’ চাঁদনী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজবান গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান