মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ০৩:৪১আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৩:৪১

লাশ উদ্ধার রাজধানীর মিরপুরে মোসা. শাহিনুর (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মিরপুরের পূর্ব মনিপুর মোল্লাহ রোডের ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তার স্বামীর নাম মো. সোহাগ।

শাহিনুরের শ্বশুর আবুল কাশেম জানান, বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে শাহিনুর আত্মহত্যা করেন। বাসার অন্যরা তাকে উদ্ধার করে প্রথমে আল-হেলাল হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে ঢামেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আবুল কাশেম আরও জানান, শাহিনুরের ৫ মাস বয়সী এক মেয়ে রয়েছে। দু’বছর আগে সোহাগের সঙ্গে তার বিয়ে হয়। পারিবারিক কোনও কলহ ছিল কিনা তা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, ‘আমরা বাবা-ছেলে দুজনই পেশায় গাড়িচালক। কী কারণে পুত্রবধূ আত্মহত্যা করেছে তা আমি জানি না।’

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি